
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের পূর্ব ঘোষিত কর্মসূচির আলোকে ১১ জুন থেকে অবিরম ধর্মঘট সফল করার লক্ষ্যে শুক্রবার সকালে ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহত্তর ফরিদপুর এর শিক্ষক দের সাথে কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা।
সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ বজলুর রহমান। মোহাম্মদ ইসরাফিল মোল্লা সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মনিরুল ইসলাম, একেএম ইউসুফ আলী মোল্লা, আজাদ আবুল কালাম, আবুল কাশেম, শেখ কাউসার আহমেদ, মোঃ সিদ্দিকুর রহমান ও প্রমুখ।