
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিনের বাঁধুলী খালকুলা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে মারধর, বসতবাড়ীতে হামলা, ভাংচুরের অভিযোগ উঠেছে।
বাঁধুলী খালকুলা গ্রামের মোঃ রমজান শেখ বলেন, তিনি কৃষি কাজ করেন। তার উৎপাদিত কাচামাল বিভিন্ন বাজারে নিয়ে বিক্রি করেন।
শনিবার দুপুর ১ টার সময় তিনি ফুলকপি নিয়ে মেগচামী মৃধার বাজারে বিক্রি করতে যান।
এ সুযোগে পূর্ব শত্রুতার জের ধরে বাঁধুলী খালকুলা গ্রামের মোঃ হাবিবুর শেখ ওরফে হিরাজে, মোঃ হাসিব শেখ সহ অজ্ঞাতনামা ১৪-১৫ জন লোক বসত বাড়ীতে প্রবেশ করে। তখন বাড়ীতে স্ত্রী মোছাঃ সালমা খাতুন (৪০) ও প্রতিবন্ধী কন্যা সাবিনা ইয়াসমিন (১৮) ছিল।
হামলাকারী বসত বাড়ীতে উপস্থিত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। তখন স্ত্রী সালমা খাতুন গালিগালাজের কারণ জানতে চাইলে স্ত্রীর উপর চড়াও হয় ও এক পর্যায়ে ধারালো কাচি দিয়ে স্ত্রীকে খুন করার উদ্দেশ্যে মাথায় কোপ মারে, স্ত্রী তার বাম হাত দিয়ে ঠেকাইলে তার বাম হাতে কাটা রক্তাক্ত জখম হয়।
তখন প্রতিবন্ধী কন্যা এগিয়ে গেলে তার গলায় ধারালো রামদা ধরে এবং খুন করার হুমকি প্রদর্শন করে। স্ত্রী কোন উপায়ন্ত না পেয়ে জীবন রক্ষার্থে ঘরের মধ্যে প্রবেশ করে দরজা বন্ধ করে দিলে হামলাকারীরা বসত ঘরের দরজার উপর আঘাত করতে থাকে এবং এক পর্যায়ে দরজার কপাট ভাঙ্গিয়া ঘরের মধ্যে প্রবেশ করে এবং ঘরের মধ্যে থাকা যাবতীয় আসবাবপত্র ভাংচুর করে ও তাদর হাতে থাকা ধারালো অস্ত্র দ্বারা ঘরের বেড়ায় কুপিয়ে ক্ষতি সাধন করে।
তারা বসত ঘরের শোকেজের ভিতরে থাকা ৬ আনা ওজনের স্বর্ণের কানের দুল, ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ও একই স্থানে থাকা জমি বিক্রির নগদ এক লক্ষ টাকা নিয়ে যায়। এ ব্যাপারে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মোঃ রমজান শেখ।