
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড ও জামালপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের উপ-নির্বাচনে ভোট গ্রহণ আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে। নির্বাচনে দু’টি ওয়ার্ডে বৃহস্পতিবার মনোয়নপত্র বাছাইয়ে ১০ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাইদুর রহমান বলেন, বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড ও জামালপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের উপ-নির্বাচনে ভোট গ্রহণ আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারী, প্রতিক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারী। বৃহস্পতিবার মনোয়নপত্র বাছাইয়ে ১০জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, নারুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ৫জন বৈধ প্রার্থী হলেন, রতন, বাবু মোল্যা, মোঃ আবজাল হোসেন, মোঃ আজিজ মন্ডল, মোঃ মোক্তার খান। এ ওয়ার্ডে ১৩৪৭ জন পুরুষ, ১২৮৮জন মহিলা ভোটার সহ ২৬৩৫জন ভোটার ভোট প্রয়োগ করবেন।
জামালপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বৈধ প্রার্থী হলেন, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ টিটুল মোল্যা, মোঃ জসিম সেক, মোঃ রোকন মোল্যা, মোঃ বিপুল সরদার। এ ওয়ার্ডে ১০৭১জন পুরুষ ও ১০১১জন মহিলা ভোটারসহ ২০৮২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।