
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার স্থানীয় সরকার নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে শক্তিশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ আনারস প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহন করেছেন।তার প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী প্রার্থী এহসানুল হাকিম সাধন তিনি মোটর সাইকেল প্রতিক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।ইত মধ্যে চেয়ারম্যান প্রার্থীরা তাদের প্রাচার প্রচরনায় ব্যাস্ত সময় পার করছেন।

নিবাচনী আচরন বিধি লংঘন করে প্রতিপক্ষ মোটরসাইকেল প্রতিকের প্রার্থী এহসানুল হাকিম সাধন বিভিন্ন স্থানে পথসভা ও মিছিল মিটিংয়ে মোটরসাইকেল শোডাউন করে নির্বাচনী আচরন বিধি চরম লংঘন করেছেন বলে অভিযোগ করেছন আনারস প্রতিকের প্রার্থী আবুল কালাম আজাদ।তিনি নির্বাচন অফিসার ও উপজেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগে বিষয়টি অবহিত করেছেন।
অভিযোগ তিনি তার প্রতিদ্বন্দি প্রার্থী এহসানুল হাকিম সাধন মোটর সাইকেল প্রতিকের নির্বাচনী প্রচারনায় দেরশো থেকে দুইশো মোটর সাইকেল নিয়ে শোডাউন করছেন প্রতিদিনই।এতে বিভিন্ন স্থানে ভোটারদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।ভোটাররা ভীতসন্ত্রস্ত হচ্ছে।
ভোটের দিন কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কমার আশঙ্কাও করা হচ্ছে।ইতমধ্যে নির্বাচন সুষ্ঠু , সুন্দর, নিরপেক্ষ হওয়ার শঙ্কা বিরাজ করছে জনমনে।নির্বাচন পক্ষপাতমূলক হবে কিনা তা নিয়ে জনমনে সন্দেহ দেখা দিয়েছে। গত চারদিন আগে আনারস প্রতিকের প্রার্থী বাড়িতে ইটপাটকেল মারা হয়েছে।একজনের মাথায় মারাত্বক আঘাত লেগে জখম হয়েছে,আরো আহত হয়েছে দুইজন।
এ সার্বিক বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হলেও তিনি আচরন বিধি লংঘনের ব্যাপারে কোন আইনগত ব্যাবস্থা নিতে দেখেননি বলে জানান আবারস প্রতিকের প্রার্থী আবুল কালাম আজাদ।তিনি তার সমর্থকদের মারপিট ও বাড়িতে হামলা সহ আচরনবিধি লংঘনের ব্যাপারে প্রশাসনিক ও আইনগত ব্যাবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান।
তিনি মনে করেন তার ভোটের মাঠ সুন্দর ও ভালো আছে।নিরপেক্ষ ও সন্ত্রাসী কর্মকান্ড বিহীন একটি অবাধ সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হলে তিনি গত বারের ন্যায় বিপুল ভোটের ব্যাবধানে আনারস প্রতিক নিয়ে নির্বাচিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।এ উপজেলায় চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও দেয়ালে,টিনের বেড়া,ইলেকট্রিক পোল সহ বিভিন্ন স্থানে পোষ্টার লাগিয়ে আচরন বিধি লংঘন করছেন প্রার্থীরা।
প্রতিদ্বন্দি প্রার্থী এহসানুল হাকিম সাধন বলেন, মোটরসাইকেল নিয়ে আমি কোন পথ সভা বা সমাবেশ করে আমি কোন চরনবিধি লংঘন করিনাই।আচরন বিধি লংঘন করলে প্রশাসন আমার বিরুদ্ধে ব্যাবস্থা নিবে। আমার প্রতিপক্ষ আবুল কালাম আজাদ যত খুশি অভিযোগ দিক,আমি কিছু মনে করিনা।
তবে ভোটাররা চান নির্বাচন যেন নিরপেক্ষ ও অবাধ হয়।ভোটের মাঠে তারা যেন নির্ভয়ে ভোট দিতে পারেন প্রশাসন যেন সেদিকে নজর দেয়।
বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচন সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন,আমি অভিযোগ পেয়েছি।কিন্তু প্রার্থীরা বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে মোটরসাইকেল শোডাউন করার কারনে তাদের আইনের আওতায় আনা যাচ্ছেনা।
এ নির্বাচনে আচরনবিধি লংঘন প্রতিরোধ করতে এসিল্যান্ডকে দ্বায়িত্ব দেওয়া হয়েছে।এখন থেকে আমরা আরো বেশি এ বিষয়ে তৎপররতা অবলম্বন করবো।প্রার্থীদের হুশিয়ারী করা হবে।এর ব্যাত্যয় ঘটলে প্রশাসন কঠোর হাতে দমন করবে সে যত শক্তিশালী হোকনা কেন।
রাজবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন রিটার্নিং কর্মকর্তা মোছামাৎ মোর্শেদা খাতুন বলেন, আমাদের নির্বাচনী আচরনবিধি দেখার জন্য এসিল্যান্ড নিযুক্ত করা হয়েছে।আমাদের কাছে লিখিত অভিযোগ করা হলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
বালিয়াকান্দিতে নারী ভোটার ৮৮,৭৮৬ ও পুরুষ ভোটার ৯৩,০৮৩ মিলে ১ লক্ষ ১৮ হাজার ৬৯ ভোটার রয়েছে।এ উপজেলার ৭ টি ইউনিয়নে স্থায়ী ও অস্থায়ী ভোট কেন্দ্র মিলে মোট চারশত ষাটটি কেন্দ্র রয়েছে।