
রাজবাড়ীর বালিয়াকান্দি বহরপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্রদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (২৪ জুন) সকাল ১১ টায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ২ নং বহরপুর ইউনিয়ন পরিষদ চত্বর হতে উপজেলার ভিজিএফ এর উপকারভোগী ২৬১৭ জন পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ২ নং বহরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল করিম, ট্যাগ অফিসার ফারুক হোসেন, ইউপি সচিব মো. রোকনুজ্জামানসহ ইউপি সদস্য, গ্রাম পুলিশসহ অফিস স্টাফগণ।