
বালিয়াকান্দি উপজেলার জমালপুর ইউনিয়নে শিশু ইয়ামিন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ আগষ্ট)বিকালে উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামে মোঃ আক্তার মোল্লার দোকানের সামনে জামালপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ কুদ্দুস মেম্বার নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইয়ামিনের বাবা নাছির সেক,ইয়ামিনের দাদা মহিন সেক, ও এলাকার গন্য - মান্য ব্যাক্তি বর্গ।
এ সময় এলাকার হাজার হাজার নারী পুরুষ এই মানববন্ধনে উপস্থিত ছিলেন।