
রাজবাড়ীর বালিয়াকান্দিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বালিয়াকান্দি উপজেলা ও বিএনপিসহ অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা রেলী ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৩ টায় বালিয়াকান্দি ফুটবল মাঠে বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা সভা , রেলী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন খান।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. আঃ রাজ্জাক খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ মুজাহিদুল রহমান, অন্যতম নেতা রাজবাড়ী জেলা বিএনপি। এ্যাডঃ মুক্তার কবির খান ( নান্নু) জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি। ব্যারিষ্টার কাজী রহমান মানিক, এ্যাটনি জেনারেল সুপ্রিম কোর্ট। মশিউল আজম চুন্নু, সাবেক সাধারণ সম্পাদক বালিয়াকান্দি উপজেলা বিএনপি। আব্দুল ওহাব মন্ডল, সাবেক উপদেষ্টা জেলা বিএনপি রাজবাড়ি। খোন্দকার রফিকুউদ্দোলা বাবলু, সভাপতি জিয়া পরিষদ বালিয়াকান্দি উপজেলা। মোঃ কামরুজ্জামান কামরুল আহবায়ক উপজেলা যুবদল বালিয়াকান্দি। সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় আরও বক্তব্য রাখেন, মশিউল আজম চুন্নু সাবেক চেয়ারম্যান বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদ ও সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি বালিয়াকান্দি। মোঃ কামরুজ্জামান কামরুল আহবায়ক উপজেলা যুবদল বালিয়াকান্দি। খন্দকার রফিউদ্দোলা বাবলু সভাপতি জিয়া পরিষদ বালিয়াকান্দি উপজেলা সহ অন্যান্য নেতৃবৃন্দ।