
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের প্রচার এখন তুঙ্গে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন প্রার্থীরা কর্মীদের সাথে নিয়ে শহর থেকে শুরু করে গ্রামের বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন।
প্রার্থীরা বাড়িবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। শনিবার দুপুরে নোঙ্গর প্রতিকের প্রার্থী সোলায়মান শিকদার নয়ন বাগেরহাট শহরের রেলরোড, সাধনার মোড়, ফলপট্রি, কাপুড়ে পট্রি, মাছ বাজার কাচাবাজার, এলাকায় গনসংযোগ করেন ।
এছাড়া তৃণমূল বিএনপি মনোনিত সোনালী আঁশ প্রতিকের প্রার্থী এ্যাডভোকেট মরিয়ম সুলতানা, স্বতন্ত্র প্রার্থী শেখ আজমল হোসেন ঈগল প্রতিক, নৌকার প্রতীকের পক্ষে বাগেরহাট পৌর এলাক, জাতীয়পাটি নাঙ্গল প্রতিকের প্রার্থী হাজরা সহিদুল ইসলাম বাবলু কচুয়াসদরের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন।
প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা বিজয়য়ের ব্যাপারে সবাই আশাবাদি বলে জানান। বাগেরহাট-২ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের পাঁচজন এবং একজন স্বতন্ত্র মিলে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন।