
বিষ্ণুপুর ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের বাড়ি-ঘর ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজের সাথে জড়িত থাকার অভিযোগ ও দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাগেরহাট সদর উপজেলার মোঃ মোস্তাফিজুর রহমান মোল্লা কে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।
শুক্রবার (১৭ জানুয়ারী) বিকালে জেলা বিএনপি আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম এক বিবৃতিতে এ তথ্য বহিষ্কার প্রদান করেন।
বহিষ্কৃত নেতা হলেন- বাগেরহাট জেলার সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমান মোল্লা।
এ বিষয়ে জেলা বিএনপি আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম জানান, বিষ্ণুপুর ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের বাড়ি-ঘর ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজের সাথে মোঃ মোস্তাফিজুর রহমান মোল্লা সংশ্লিষ্টতার প্রমান পাওয়া গিয়েছে। সে কারণে দলের গঠনতন্ত্র মোতাবেক শৃঙ্খলাভঙ্গ এবং দলের নীতি আদর্শ পরিপন্থি কর্মকান্ডের জন্য বহিষ্কার করা হয়েছে।
এছাড়া তিনি আরও বলেন, বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মীদের তার সাথে কোনরুপ সাংগঠনিক সম্পর্ক বজায় না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।