
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ বুধবার পালন করা হয়।
এ উপলক্ষে বুধবার বেলা ১১ টায় ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমীর প্রাঙ্গনে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দলীয় সংগীত ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয় ।
শোভাযাত্রা টি জেলা শিল্পকলা একাডেমি থেকে শুরু করে শহর প্রদক্ষিণ করে পুনরায় সূচনা স্থানে এসে শেষ শেষ হয় ।
এরপর পরবর্তী আলোচনা সভায় ফরিদপুর জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি শিতাংশু ভৌমিক অঙ্কুর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডঃ সাজাদুল হক রুবেল সাবেক সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় সংসদ, বক্তব্য রাখেন সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ এর সাবেক অধ্যক্ষ ম হালিম, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মানিক মজুমদার, অশোক কুমার সিংহ রায়, সুধীন সরকার মঙ্গল মুজিবুর রহমান, আশরাফ আলী, মজিবুর রহমান এম এ জালাল সাংগঠনিক সম্পাদক প্রত্যাশা মজুমদার প্রমূখ।
সভায় বক্তারা ছাত্র ইউনিয়নের বিগত দিনের ইতিহাস এবং মহান মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ভূমিকা তুলে ধরে আলোচনা করেন।