প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৬, ৯:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩১, ২০২৩, ১১:২৩ পি.এম
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দ্বিবার্ষিক কমিটি গঠন

মানিক কুমার দাস, ফরিদপুর:
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। গত রবিবার রাতে এ কমিটি ঘোষণা করা হয়েছে।
উক্ত কমিটিতে কামরুল হাসান চৌধুরীকে সভাপতি , অতুল কুমার বিশ্বাস কে সিনিয়র সহ-সভাপতি ,ও সুদীপ কুমার দে এবং পবিত্র কুমার বসুকে সহ-সভাপতি করে ১৭ সদস্য বিশিষ্টের কমিটি ঘোষণা হয়।
এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বর্তমান কমিটির সভাপতি কামরুল হাসান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির পরিচালক মাজহারুল আলম চঞ্চল ও সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন রনি।
এ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হচ্ছেন অসিত কুমার সাহা, সমরেশ মজুমদার, মাহফুজুর রহমান হাসিব, আশিকুর রহমান, সিকান্দার হোসেন, মোশাররফ হোসেন, শুকদেব বিশ্বাস দেবু, শাওন রিয়াদ ,কাজী মোহাম্মদ সহদ উল্লাহ ,মোঃ জাহিদুল ইসলাম, অতনু দে খোকন কুমার রাহুত।
কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন বাবু দীপক মজুমদার।
Copyright © 2026 প্রতিদিনের খবর. All rights reserved.