
বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের ডেউয়াতলা গ্রামের মোখলেস শেখের পুত্র রাজু শেখ নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ ।
খুলনা জেলার ডিবি পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার বিকেলে ৪ টার দিকে এই অভিযান পরিচালনা করেন।
খুলনা ডিবি পুলিশ এর এসআই (নিরস্ত্র) তানভীর রহমানের নেতৃত্বে সঙ্গীও ফোর্স অভিযানে অংশগ্রহণ করেন।
পরে বটিয়াঘাটা থানায় হস্তাম্ত করে, বটিয়াঘাটা থানা অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে ৪ টায়র দিকে গঙ্গারামপুর ইউনিয়ন এর ডেউয়াতলা এলাকা থেকে গ্রেপ্তার করে, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।