
বগুড়ায় ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির মাদক বিরোধী অভিযানে ৪০( চল্লিশ )বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার টেপাগাড়ী পূর্ব পাড়া এলাকার মোঃ মোবারক হোসেনের ছেলে আইনুল হক(৩৫) এবং রংপুরের পিরগঞ্জ উপজেলার কেশবপুর এলাকার মোঃ আব্দুল মান্নানের ছেলে মামুন মিয়া(২২)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২০ আগস্ট) দিবাগত রাত আড়াই টার দিকে বগুড়া সদর উপজেলার কালিতলা এলাকার কালি মন্দিরের সামনে অভিযান চালিয়ে ৪০( চল্লিশ) বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বগুড়ার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য যে, আসামি আইনুলের বিরুদ্ধে পূর্বের ২ টি সিঁধেল চুরি ও ৪(চার) টি মাদক মামলা সহ সর্বমোট ৬( ছয়) টি মামলা আদালতে বিচারাধীন আছে।