
বগুড়ায় করতোয়া নদী থেকে আবু হানজেলা (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে শহরের চেলোপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবক, বগুড়ার শাজাহানপুর উপজেলার হেলেঞ্চাপাড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে আবু হানজেলা(২২)।
জানা গেছে, হানজেলা মাদকাসক্ত এবং মানসিক সমস্যায় ভুগছিল। সে গত সোমবার (১৪ আগস্ট) নিখোঁজ হয়। এরপর সোমবার (২১ আগস্ট) সকালে বগুড়ায় করতোয়া নদীতে তার ভাসমান মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। এরপর পুলিশকে খবর দিলে সকাল সাড়ে ৭টার দিকে শহরের চেলোপাড়া এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সুজন মিঞা জানান, মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।