
জামালপুরের বকশীগঞ্জের দক্ষিন কুশল নগর গ্রামে জমি নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের ছুড়েঁমারা টেটাবিদ্ধ হয়ে শামীম মিয়া নামে এক প্রতিবন্ধী যুবক খুন হয়েছে।
শামীম মিয়া (২৫) একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। ৩ অক্টোবর মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নীলাক্ষিয়া ইউনিয়নের দক্ষিন কুশল নগর গ্রামের নিহত শামীম মিয়ার বাবা শফিকুল ইসলামের সাথে তার চাচা সাইফুল ইসলামের পূর্ব হতেই জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলো। ৩ অক্টোবর সকালে সাইফুল ইসলাম সেই জমিতে বেগুনের চারা রোপন করে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে সংর্ঘষ শুরু হয়ে। সংঘর্ষে প্রতিপক্ষের মারা টেটাবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হয় শামীম মিয়া। পরে তাকে চিকিৎসার জন্য বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে রেফার্ড করে। ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে শামীম মিয়া মারা যায়। এছাড়া এ সংঘর্ষে উভয় পক্ষে কমপক্ষে ৭জন আহত হয়েছে।
এ ব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, বিষয়টি বকশীগঞ্জ থানা পুলিশ অবগত আছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। আইনগত প্রক্রিয়া চলমান।