
দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাব এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধার সঙ্গে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় এ উপলক্ষে প্রেসক্লাব কার্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাতীয় জীবনে শহীদ বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব, তাৎপর্য ও মহান মুক্তিযুদ্ধে শহিদ বুদ্ধিজীবীদের অবদান তুলে ধরে আলোচনা করা হয়।
এতে সভাপতিত্ব করে ফুলবাড়ী প্রেসক্লাব এর সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু।
এতে সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত মন্ডল, সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হারুন-উর-রশিদ, কার্যনির্বাহী সদস্য হিরেন্দ্র নাথ বর্মন, সহযোগী সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।
এছাড়াও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।