
ফিলিস্তিনের গাজায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে ফিলিস্তিনের ডাকা হরতালের সমর্থনে ময়মনসিংহের নান্দাইলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৭ এপ্রিল সোমবার ১১ টায় বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশ করে। এদিকে ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি ও সর্বস্তরের তৌহিদ জনতা বিকেলে বিশাল বিক্ষোভ মিছিল বের করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মসজিদের সামনে প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশে মধুপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম মূফতী আজিমুদ্দিনের সভাপতিত্বে মাওলানা শাহাদাত হোসাইন আলামীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা মোশাহিদ বাশার মাওলানা আহসানুল উল্লাহ্ মৌওলানা আবুল হাসেম মাওলানা শফিকুল ইসলাম সবুজ মুফতি আশরাফ আলী মধুপুর কেন্দ্রীয় মসজিদের সাধারণ সম্পাদক শহীদুল হক রাজু মগটুলা ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আতাউল করিম রিপন মধুপুর কেন্দ্রীয় জামে মসজিদের সহ সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল রতন প্রমূখ ।
বক্তারা বলেন ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বিরতি দেওয়ার পরও ইজরাইল চুক্তি বঙ্গ করে গাজার বেসামরিক মুসলমানদের উপর নির্বিচারে বোমা হামলা করে নৃশংস গণহত্যার তীব্র নিন্দা জানান। অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানান। সারা বিশ্বে মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পাশে থাকার আহ্বান জানান।