
"ফরিদপুরের বোয়ালমারী ও মধুখালি উপজেলার ইউনিয়ন বিএনপির ৭নেতার বহিষ্কারারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
প্রত্যাহার করা বিএনপির ৭ নেতা হলেন- বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. রাফিউল আলম মিন্টু,মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মালেক (নান্নু)" নওপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আবুবকর ছিদ্দিক, জাহাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আজাদ খান, রায়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো, কাজী সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য মো.আরিফুল ইসলাম ও রায়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু জাফর সরদার।
গত ২১ ডিসেম্বর ২০২৫, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফরিদপুর জেলা শাখার আহবায়ক, অ্যাডভোকেট সৈয়দ মোদাররেছ আলী ঈছা ও সদস্য সচিব, এ,কে, এম,কিবরিয়া স্বপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানান।
আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে, আবেদনের প্রেক্ষিতে,উপজেলা বিএনপি ও জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর -১ আসনের ধানের শীষের প্রার্থী,সাবেক এমপি, আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম এর শুপারিশ ক্রমে, নিন্মলিখিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। যেটা আজ ২১ ডিসেম্বর থেকে কার্যকর হইবে।