প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৬, ৮:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২৩, ৮:৪৪ পি.এম
ফরিদপুর সুগার মিলস হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফরিদপুরের মধুখালী উপজেলার ফরিদপুর সুগার মিলস হাই স্কুল এর প্রধান শিক্ষক জনাব মুহাম্মদ আকিদুল ইসলামের সভাপতিত্বে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সুগার মিলস লি.এর ব্যবস্থাপনা পরিচালক এবং উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোহাম্মদ খবির উদ্দিন মোল্লা,লেডিস ক্লাব ফরিদপুর সুগার মিলস এর সভানেত্রী জনাব মিসেস লাইজু,ফরিদপুর সুগার মিলস শ্রমজীবী ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মো.শাহিন মিয়া এবং সাধারণ সম্পাদক মির্জা মাজহারুল ইসলাম মিলন সহ শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশে খেলাধুলা এবং সংস্কৃতি চর্চার উপর গুরুত্বারোপ করেন।
Copyright © 2026 প্রতিদিনের খবর. All rights reserved.