প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৬, ৩:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৯, ২০২৩, ৫:৪৪ পি.এম
ফরিদপুরে জেলা ও মহানগর বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিএনপির কেন্দ্রীয় কমিটি কতৃক ঘোষিত কর্মসূচী সফল করার লক্ষ্য ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে সংগঠনের মহানগর শাখার আহবায়ক এ এফএম কাইয়ুম জঙ্গীর সভাপতিত্বে আজ দুপুর আড়াইটায় স্থানীয় কাটপট্রীস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ সৈয়দ মুদাররেস আলী ইসা, সদস্য সচিব কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভায় বক্তারা বর্তমান সরকারের নানামূখী সমালোচনা করেন। এছাড়া সভায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা আদায়ের লক্ষ্য বিএনপির কেন্দ্রীয় কমিটি কতৃক ঘোষিত কর্মসূচী মোাতাবেক আগামী ০১ এপ্রিল বিকেল দুইটা থেকে চারটা পর্যন্ত ফরিদপুর শহরের গোয়াল চামটস্থ শহীদ স্মৃতি স্তম্ভে অবস্থান কর্মসূচী পালনের সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা যায়।
Copyright © 2026 প্রতিদিনের খবর. All rights reserved.