
ফরিদপুরে কুমার নদ দূষণ রোধে নৌ রেলি অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটায় ফরিদপুর শহরের বিসর্জন ঘাট থেকে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।
এ সময় বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, পৌর মেয়র অমিতাভ বোস, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইয়াসিন কবির।
এক সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন কুমার নদ ফরিদপুরে প্রাণ । তাই তাকে রক্ষা করতে হবে। কুমার নদ বাঁচলে ফরিদপুর বাঁচবে। কুমার নদ কে কোনভাবে নষ্ট করা যাবে না। পাশাপাশি নদীকে রক্ষার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।
এরপর ফরিদপুরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উক্ত নৌ রেলি কর্মসূচিতে অংশগ্রহণ করে। এ সময় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বাদ্যযন্ত্রের সাথে বিভিন্ন ধরনের সংগীত পরিবেশন করে উৎসবমুখে পরিবেশ সৃষ্টি করে।
এই কর্মসূচি টি ফরিদপুরের পৌর বিসর্জন ঘাট থেকে শুরু হয়ে চরকনলাপুর ঘাটলায় গিয়ে শেষ হয়।
এতে একাধিক বিভিন্ন আকৃতির নৌকা অংশগ্রহণ করে
এতে বিভিন্ন বয়সী লোকজন এ কার্যক্রমে অংশ গ্রহণ করে। এ সংবাদ দেখা পর্যন্ত কর্মসূচিটি চলছিল।