
ফরিদপুরের মধুখালী ডুমাইন পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ ইমরান ওরফে ইরান ফকির (২৫) নামের এক মাদক ব্যবসায়িকে আটক করেছে ফরিদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার থেকে ১ হাজার ৮০০শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রবিবার (৯ জুলাই) দুপুর ২ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ফরিদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মামুন।
এরআগে বরিবার সকালে মধুখালী থানাধীন ডুমাইন পশ্চিম পাড়া এলাকার জামাল শেখ এর বিল্ডিং এর পশ্চিম পাশে মোঃ সোবাহান শেখ এর মেহগনি বাগানের ভিতর হতে তাকে আটক করা হয়।
আটককৃত মোঃ ইমরান ওরফে ইরান ফকির (২৫)ফরিদপুর জেলার মধুখালি থানাধীন ডুমাইন পশ্চিম পাড়া, মৃত আলম ফকির এর ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মধুখালি ডুমাইন এলাকায় অভিয়ান পরিচালনা করে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় কাছ থেকে ১ হাজার ৮০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ আরও জানায়, আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত বিভিন্ন কৌশল অবলম্বন করে দেশের বিভিন্ন জেলা হইতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করিয়া ফরিদপুর জেলার মধুখালি ডুমাইন এলাকাসহ আশেপাশের এলাকায় বিক্রয় করিয়া আসিতেছে।
ফরিদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মামুন বলেন আটক আসামীর বিরুদ্ধে মধুখালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। সেই সাথে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।