
প্রেমের টানে বাংলাদেশের ব্এসেছেন চীনা নাগরিক ওয়াং থাও(৩৫)।এক মাস আগে বাংলাদেশি তরুণী সুরমা আক্তারের সঙ্গে একটি অ্যাপসের মাধ্যমে তার পরিচয়।সুমরা আক্তার(১৯) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা গ্রামের তাহের আলীর মেয়ে।
জানা যায়,ওয়াং থাও চীনের হেনান প্রদেশের বাসিন্দা।গতকাল শুক্রবার(৩১অক্টোবর) নিজের পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশ আসেন ওই চীনা যুবক। পরে সুমরা আক্তার তাকে ঢাকা শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর নিজের গ্রামের বাড়িতে নিয়ে আসেন। আগামীকাল রবিবার (২ নভেম্বর) জেলা জজ আদালতে মুসলিম রীতিতে নোটারীর পাবলিকের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহন করবেন ওয়াং থাও। নাম রাখবেন আব্দুল্লাহ।
সরেজমিনে দেখা যায়, আশপাশের গ্রামের নারী-পুরুষ ও শিশু-বয়স্ক সবাই এসেছেন চীনা যুবককে দেখার জন্য। চীনা নাগরিককে নিজ গ্রামে দেখে খুশি গ্রামের সাধারণ মানুষ। সবার মধ্যে আগ্রহ, কেউ কেউ কথা বলার চেষ্টা করছেন। কেউ কেউ সেলফি ও ভিডিও করছেন। চীনা যুবক ও বাংলাদেশি মেয়ের মুখে হাসি আর খুশির ঝলক। আদর আর আপ্যায়ন যেন কমতি নেই কিছুতেই। তবে ওয়াং থাও চীনা ভাষা ছাড়া অন্য কোন ভাষা বুঝে না। মোবাইলে ট্রান্সলেট করে সাধারণ মানুষের উত্তর দিচ্ছেন।
বাংলাদেশী তরুণী সুমরা আক্তার বলেন,
মোবাইলের একটি অ্যাপসের মাধ্যমে এক মাস আগে আমাদের পরিচয় হয়। সেখানে আস্তে আস্তে আমাদের কথা চলে, পরিচয় রূপ নেয় ভালোবাসায়। পরে সে আমাকে বিয়ে করতে বাংলাদেশে আসছে। সে কোন ধর্মের বিশ্বাস করে না।এখন আইনানুসারে ইসলাম ধর্ম গ্রহন করে আমাকে বিয়ে করবে। বিয়ের পর আমাকে চীনে নিয়ে যাবে।সে আরও বলেন, সে আসার পর থেকে বাড়ীতে অনেক মানুষ ভীড় করছে।
তরুণীর মা নূরেনা বেগম বলেন,ছেলে চীন থেকে আমাদের বাড়িতে এসেছে। তার সাথে আমার মেয়ের প্রেমের সম্পর্ক।আমার মেয়েকে সে বিয়ে করবে।
মেয়ের বাবা তাহের আলী বলেন, আমরা ছেলের ব্যবহারে খুব খুশি। সে অনেক ভালো মানুষ। বাজার থেকে বোয়াল মাছ, দেশি মোরগ কিনে রান্না করে খাওয়াইছি।
কুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দীন বলেন, আমি এ ঘটনা শুনেছি। একজন চীনা নাগরিক প্রেমের টানে এখানে এসেছে।
নাসিরনগর থানার সহকারী পুলিশ পরিদর্শক জাহান-ই-আলম বলেন, আমরা খবর পেয়ে খোঁজ খবর নিয়েছি। সকল তথ্য যাচাই করেছি। চীনা ওই যুবক বৈধভাবে বাংলাদেশ এসেছে। আমরা বলেছি কোন ধরনের সমস্যা হলে আমাদের জানাতে।