
"পাইকগাছা পৌরসভার পৌর মেয়র ও কাউন্সিলর দের সাথে মতবিনিময় করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপির উন্নয়ন প্রচার ও লিফলেট প্রদান এবং ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের যারা শহীদ হয়েছিলেন সকলের আত্মার মাগফেরাত কামনা করেন ও দোয়া প্রার্থনা করেন,সাবেক সাংসদ ও পাইকগাছা- কয়রার-রূপকার মরহুম আলহাজ্ব এ্যাড: শেখ মোঃ নুরুল হকের জ্যেষ্ঠ পুত্র ও খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য ও পাইকগাছা -কয়রার ( খুলনা ৬) আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব শেখ মোঃ মনিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর প্রানেল মেয়র মাহবুবুর রহমান নন্জু, তৈয়বুর রহমান পৌর সচিব লিয়াকত আলী কাউন্সিলর রবি শংকর মন্ডল,সহ অন্যান্য কাউন্সিলর বৃন্দ মোহাম্মদ ফজলুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ নেতা মাহফুজুলা কিনু,হিতামপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অজিত বিশ্বাস, কিনু মোড়ল, সাবেক যুবলীগ নেতা মিঠু, বিসমিল্লাহ গাজী,আল আমিন গাজী, জাহাঙ্গীর হোসেন , মোহাম্মদ মাসুম বিল্লাহ, ছাত্রলীগ নেতা শেখ মোঃ সুমন আহম্মেদ, ছাত্রলীগ নেতা ইয়াসিন আরাফাত, শহিদুজ্জামান শহীদ, সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।