
রংপুরের পীরগঞ্জ উপজেলায় এখনো ইটভাটায় কাঠ খড়ি পোড়ানো বন্ধ হয়নি। স্থানীয় প্রশাসন নীরব ভূমিকা পালন করছেন। কাঠ খড়ি পোড়ানোর বিষয়টি পীরগঞ্জ উপজেলার সংবাদকর্মীরা পত্রিকায় লেখা লেখি করার পরেও ঘুমভাঙ্গেনি কর্তাদের । অভিযোগ রয়েছে ইটভাটায় খড়ি পোড়ানোর কারণে বন উজাড় হচ্ছে, বৃক্ষশূন্য হয়ে পড়ছে গ্রামগুলো।
পর্যবেক্ষক মহলের দাবী, এই উপজেলার গ্রামগুলোতে আগের মত গাছ পালা দেখা যাচ্ছে না। তা ছাড়া বাড়তি টাকার লোভ দেখিয়ে কাঠ ব্যবসায়ীরা গাঁও গ্রামের বড় বড় বৃক্ষগুলো কিনে স মিলে ফাড়াই করে কাঠ কেটে ইট ভাটা গুলোতে সাপ্লাই দিচ্ছে এতে পরিবেশ যেমন ক্ষতি হচ্ছে পাশাপাশি পরিবেশও ভারসাম্য হারাচ্ছে । কাঠ পোড়ানোর কারণে কালো ধোয়া উড়ছে আকাশে।
ইট ভাটার আশপাশের জমিগুলোতে খুলছে না ফসল এমনকি ভাটার আশপাশের আম গাছ গুলোতেও মুকুল আসছে না। কিছু কিছু প্রভাবশালী ভাটা মালিকরা গ্রামের ভিতরে জনবসতিপূর্ণ এলাকায় ভাটা প্রতিষ্ঠা করার ফলে ফল-ফসলের ক্ষতি হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন এলাকার খেটে খাওয়া সাধারণ মানুষ।