
খুলনার পাইকগাছায় সাবেক এমপি রশিদুজ্জামানের শাস্তির দাবিতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।
উপজেলা বিএনপির সহ-সভাপতি আসলাম পারভেজ ও বিএনপি নেতা ও সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হকের নেতৃত্বে এই মিছিলটি পুরাতন ঈগল কাউন্টারের সামনে থেকে শুরু করে বাজার পর্যন্ত যেয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক যুবদলের সাধারণ সম্পাদক শেখ বেনজির আহম্মেদ লাল,এস এম ইমদাদুল হক,সেলিম নেওয়াজ,তৈহিদুজ্জামান মুকুল, সাজ্জাদ আহম্মেদ মানিক,সাইফুল ইসলাম তারিক, ইমরান সরদার, যজ্ঞেশ্বর কার্তিক, আনারুল ইসলাম, আমিনুর সরদার, আব্দুস সাত্তার হাবিবুর রহমান মোল্ল্যা,ডাক্তার শাহাবুদ্দিন, রুস্তম গাজী, আনারুল কাদির, সোহেল রাশেদ সনি, রাজিব নেওয়াজ, ইসলাম, ইস্রাফিল হোসেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।