
" খুলনার পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী দেলুটির ফুলবাড়ি বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর নির্বাচনে দ্বিজেন্দ্র নাথ মন্ডল(আনারস)প্রতিকে সর্বোচ্চ ভোট পেয়ে তৃতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন।
ব্যাপক উৎসব মূখর পরিবেশে শনিবার সমিতির অফিসে এ ভোট গ্রহন সম্পন্ন হয়। নির্বাচনে সহ-সভাপতি পদে বিপ্রজিত সরকার(মোরগ) সাধারণ সম্পাদক পদে পবিত্র কুমার সরদার ( মাছ) প্রতিকে বিজয়ী হয়েছেন। প্রনব কুমার মিস্ত্রী(মই),অনিতা রায়(দোয়াতকলম) ও প্রশান্ত বিশ্বাস( হাতপাখা) প্রতিকে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সবকটি পদে মোট ১৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।নির্বাচনে সভাপতির দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির,জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক রাধাকান্ত ঘোষ ও সহকারী প্রশিক্ষক এম রাকিব হাসান।
উল্লেখ্য,পুর্ব নির্ধারিত দিন গত ২৪ মে-২৫ ভোট গ্রহনের এক পর্যায়ে সদস্য প্রার্থী চন্দন সরকারের ( টেবিলফ্যান) প্রতিকের পরিবর্তে ব্যালটে টেলিফোন ভুল প্রতিক ছাপার চিত্র ধরা পড়লে হৈচৈ শুরু হয়। শেষ পর্যন্ত বিক্ষুব্দদের দ্বারা নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে অপদস্থ হলে নির্বাচন স্থগিত করা হয়।