
" দুর্যোগের পুর্বাভাস প্রস্তুত,বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি" প্রতিপাদ্যের আলোকে খুলনার পাইকগাছায় জাতীয় দুর্যোগ প্রশমন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাসের সঞ্চালনায় বক্তৃতা রাখেন,অধ্যক্ষ প্রফেসর সমারেশ রায়,উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব,শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, সমবায় কর্মকর্তা মো: হুমায়ুন কবির,উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী প্রশান্ত পাল,খাদ্য নিয়ন্ত্রক মো. হাসিবুর রহমান,সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস,একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী,এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, এস আই অমিত দেবনাথ,রেডক্রিসেন্ট সোসাইটির সহকারী প্রকল্প কর্মকর্তা ইলিয়াস শাহ, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের সুজয় মিস্ত্রী, মারুফ আহমেদ, সুমন আহমেদ সিপিবির পৌরসভা টিম লিডার মোঃ কবির উদ্দিন,নয়ন মনি বিশ্বাসসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।