
রাজবাড়ীর পাংশা উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় করেছেন, রাজবাড়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম আবু দারদা'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান রুবেল, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন প্রমূখ।
এ মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ তাদের দপ্তরের কর্মকান্ড সম্পর্কে অবগত করেন। উপস্থিত সাংবাদিকদের মধ্যে পাংশা প্রেক্লাবের আহবায়ক এম.এ জিন্নাহ, যুগ্ম আহ্বায়ক মো. শামীম হোসেন পাংশা উপজেলার বিভিন্ন সমসাময়িক বিষয়গুলো উপস্থাপন করেন।