
রাজবাড়ীর পাংশায় শত্রæতার জের ধরে আব্দুল মালেক সরদার(৪০) নামের এক কৃষকের আঁখ ক্ষেতর আঁখ কেটে বিনষ্ট করার অভিযোগ উঠেছে। শনিবার (২৯ এপ্রিল) ভোরে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পাটিকাবাড়ী মৌজার মাঠে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী কৃষক আব্দুল মালেক পাংশা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। মোঃ আব্দুল মালেক সরদার ইউনিয়নের পাটিকাবাড়ী
গ্রামের মৃত সিরাজ সরদারের ছেলে।
অভিযোগ স‚ত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পাটিকাবাড়ী মৌজার তিন শতাংশ জমির আঁখ অজ্ঞাতনামা ব্যক্তিরা কেটে জমির উপর ফেলে রেখে দেয়। যার ক্ষতির পরিমান উল্লেখ করেছেন ৪০ হাজার টাকা।
এ বিষয়ে কৃষক মোঃ আব্দুল মালেক সরদার জানান, অন্যের কাছ থেকে ২০ শতাংশ জমি লিজ নিয়ে আঁখ চাষ করেছেন। এর মধ্যে কে বা কাহারা তিন শতাংশ পরিমান জমির আঁখ কেটে ফেলেছে। এর আগে তার একটি কলা বাগান কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।
পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী কৃষকের প্রায় তিন শতাংশ জমির আঁখ কেটে ফেলা হয়েছে। বিষয়টা খুবই দুঃখজনক, যারা এই কাজটি করেছে তাদের আইনের আওতায় আনা উচিত।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।