২৫ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উপলক্ষে সারাদেশের ন্যায় রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।
সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের কার্যক্রম শুরু হয়। এর পর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিন ব্যাপী দিবসটি পালন করে উপজেলা প্রশাসন।
বিভিন্ন কর্মসূচির মধ্যে, পাংশা শাহজুঁই (রাঃ) মাজার জিয়ারত, পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্র্র্র্র্র্র্র্পণ, পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ প্রদর্শন, উপজেলা শিল্পকলা মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গের সংবর্ধনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন বিষয়ক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, ইফতার ও খাবার পরিবেশন, পাংশা পৌরসভা চত্বরে মুক্তিযোদ্ধা ভিত্তিক আলোক চলচিত্র প্রদর্শনী ও শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও অগ্রগতি কামনায় মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত ও মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩৪০ আসনের সংসদ সদস্য এ্যাড. খোদেজা নাসরীন আক্তার হোসেন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এ শফিকুল মোরশেদ আরুজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো. চাঁদ আলী খান প্রমূখ।
এছাড়াও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান রুবেল, পাংশা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত হাছনীন পৌর মেয়র ওয়াজেদ আলী মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস ও মোছাঃ রোকেয়া বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), সধারণ সম্পাদক মো. আব্দুল ওহাব মন্ডল সহ উপজেলার বিভিন্ন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে এর আগে আবৃত্তি, রচনা ও ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।