
রাজবাড়ীর পাংশায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। এ বাছুর বিতরণ উপলক্ষে রোববার (১১ জুন) বিকাল ৪ টার দিকে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে উপজেলার বাহাদুরপুর ও হাবাসপুর ইউনিয়ন পরিষদের ২২ জন কার্ডধারী জেলেকে বকনা বাছুর বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম উপকারভোগী জেলেদের হাতে এ বকনা বাছুর তুলে দেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ প্রমূখ।
জানা যায়, ২০২২-২০২৩ অর্থ বছর ইলিশ সম্পাদক উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের কর্মসংস্থান সৃষ্টিতে এ বকনা বাছুর বিতরণ করা হয়।