“ভোটার হবো নিয়ম মেনে-ভোট দিবো যোগ্যজনে” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় জাতীয় ভোটার দিবস -২০২৩ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মাদ আলীর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুল আলীমের সঞ্চালনায় এ সময় উপস্থিত
ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) মো. মাসুদুর রহমান রুবেল, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, পরিসংখ্যান কর্মকর্তা মাহবুব হোসেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ স্থানীয় রাজননৈতিক ব্যক্তিবর্গগণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।