
রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা -যমুনায় একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে বালুবাহী বাল্কহেড থেকে অবৈধভাবে চাঁদা আদায় করছে এমন অভিযোগে দৌলতদিয়া নৌফাড়ি পুলিশের অভিযানে ৫ চাঁদা বাজকে আটক করেছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন দৌলতদিয়া নৌ ফাড়ির ইনচার্জ মোঃ এমরান মাহমুদ তুহিন।
আটককৃতরা হলো, মানিকগন্জ জেলার দৌলতপুর থানার আঃ রহমান ছেলে (১) মোঃ রাসেল রানা (২৪),
গোলাম ইয়াসিন এর ছেলে (২) মোঃ রফিকুল ইসলাম (২২), মৃত-নুরু বেপারীর ছেলে (৩) মোঃ রুবেল ব্যাপারী (২৫), করিম শেখ এর ছেলে (২০) মোঃ বাদশা (২০) এবং মৃত শহিদুল্লাহ সিকদার মোঃ রবিউল সিকদার (৩৫)।
দৌলতদিয়া নৌ ফাড়ির ইনচার্জ মোঃ এমরান মাহমুদ তুহিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার বিকাল চারটার দিকে দৌলতদিয়া নৌ ফাড়ির এস আই মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ও মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানা পুলিশের যৌথ অভিযানে দৌলতপুর থানাধীন বাঘুটিয়া ইউনিয়নস্থ পদ্মা ও যমুনা নদীতে বাল্কহেড থেকে চাঁদাবাজি করার সময় তাদের আটক করা হয়।
তারা সিরাজগঞ্জ এর বালুমহল থেকে ক্রয় করে আনা বালু বহনকারী বিভিন্ন বাল্কহেডের লোকজনের নিকট চাঁদা নেওয়া ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজীতে ব্যবহৃত ০১ টি কাঠের তৈরি পুরাতন নৌকা ও নৌকায় থাকা ০২ টি হাসুয়া উদ্ধার করা হয়। এ বিষয়ে আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।