
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৪জানুয়ারি) বিকালে উপজেলা সদরে শহীদ ইমরান চত্বরে উপজেলা সদর ইউনিয়ন বিএনপি'র সহ সভাপতি মো.ছেনু মিয়ার সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক প্রিয়তোষ আচার্য্যের সঞ্চালনায় এ সভা হয়। এ সময় উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ মিছিল নিয়ে জনসমাবেশ স্থলে মিলিত হতে থাকে।
উপজেলা সদর ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সভাপতি এমএ হান্নান।
জনসভায় এসময়ে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সহসভাপতি একে এম খালেক,মো.শাহ নেওয়াজ চৌধুরী, মো.ইব্রাহিম ভূইঁয়া রেনু,যুগ্ম সাধারন সম্পাদক আমিরুল হোসেন চকদার,সাংগঠনিক সম্পাদক মো.বশির উদ্দিন চৌধুরী,জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মো.নূরে আলম,উপজেলা বিএনপি'র সহ দপ্তর সম্পাদক মো.আব্বাস মিয়া,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক জামাল আহমেদ,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো.মাসুদ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো.নজরুল ইসলাম,উপজেলা নবীন দলের সভাপতি মো.আমসু মিয়া ও সাধারণ সম্পাদক মো.সিদ্দিকুল ইসলাম প্রমুখ।