
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক মানবজমিনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি আজিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠান করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানে দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি মো.মানিরুল হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর সরকারি কলেজের সাবেক সহযোগী অধ্যাপক ও দৈনিক সংগ্রাম পত্রিকার উপজেলা প্রতিনিধি মো.আমিনুল ইসলাম।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.খাইরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাইফুল ইসলাম।
প্রতিষ্ঠাবার্ষিকীর এঅনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. আক্তার হোসেন ভূঁইয়া,দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি নিহারেন্দু চক্রবর্তী,দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি বরুন কান্তি সরকার,দৈনিক কালবেলা ও এনটিভির নাসিরনগর-সরাইল উপজেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মাহমুদ,দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. আরিফুল ইসলাম,দৈনিক সময়ের কাগজ পত্রিকার প্রতিনিধি নয়ন কুমার দাস,দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি শামীম আল মামুন,দৈনিক বর্তমান পত্রিকার প্রতিনিধি মো. আবদাল ও দৈনিক খোলা কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি মো.পারভেজসহ অনেকে।
উল্লেখ্য,প্রতিষ্ঠাবার্ষিকীর এ সভায় স্বাগত বক্তব্য রাখেন নাসিরনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ আজিজুর রহমান চৌধুরী।
আলোচনা সভায় বক্তারা বলেন,দৈনিক মানবজমিন পত্রিকা শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে আসছে। ভবিষ্যতেও তাদের এ সুনাম অক্ষুণ্ণ রেখে সংবাদ প্রচার করে যাবে বলে তারা আশা ব্যক্ত করেন।