
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চবি'র(চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের নিয়ে ঈদ পুনর্মিলনী-২৫ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।
সোমবার (০৯ জুন)বিকেলে নাসিরনগর উপজেলা ছাত্রকল্যাণ সংঘ ও এ্যালামনাই এ্যাসোসিয়েশন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈদ পুনর্মিলনী-২৫ উদযাপন কমিটির আহবায়ক নাসিরনগর সরকারি কলেজের জৈষ্ঠ্য প্রভাষক মাঈনুদ্দিন ভূঁইয়া শান্ত।
পুনর্মিলনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম,জেলা জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আলী আযম,নাসিরনগর সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান রফিজ মিয়া,ঢাকার
টেক্সটাইম গার্মন্টস এর সিও সৈয়দ মোহাম্মদ জাকির প্রমুখ।
ঈদ পুনর্মিলনী-২৫ উদযাপন কমিটির সদস্য সচিব বরুণ কান্তি সরকারের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাসিরনগর সরকারি কলেজের প্রভাষক পার্থপ্রতীম সোম,ঢাকার উত্তরা গ্রুপ অব কোম্পানিজ(একাউন্টস এন্ড ফিনান্স)এর এজিএম বোরহান উদ্দিন ভূঁইয়া, চট্টগ্রাম ওমরগনি কলেজের সহকারী অধ্যাপক নবী হোসেন,প্রাইম ব্যাংকের সিনিয়র অফিসার আবেদ মোল্লা,নাসিরনগর সোনালী ব্যাংকের কর্মকর্তা আনোয়ার হোসেন,স্বাস্থ্য সহকারী এস এম জুলহাস শাহ ,চবি'র নাসিরনগর ছাত্রকল্যাণ সংঘের সভাপতি ইকরাম হোসেন ফারাবী,সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম সোহেল ও সাবেক সাধারণ সম্পাদক হুসাইন মোহাম্মদ তালিফসহ অনেকেই।
অনুষ্ঠানে বক্তারা চবি'র বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। এ ধরনের পুনর্মিলনী আয়োজন ভবিষ্যতেও নিয়মিত করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের প্রাক্তন সদস্যরা অংশগ্রহণ করেন এবং পুরোনো দিনের স্মৃতিচারণা,সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান।