
ময়মনসিংহের নান্দাইলে শিমুলতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
উপজেলার রাজগাতি ইউনিয়নের শিমুলতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি দোকানের সমস্ত মালামাল পুড়ে কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে।
১২ মার্চ মঙ্গলবার দুপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গেছে উপজেলার উলুহাটি শিমুলতলা বাজারে মেসার্স সালাম ট্রেডার্স নামের মনোহরি দোকান থকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মাঝে কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।এতে করে মেসার্স সালাম ট্রেডার্স সহ স্বপ্ন বিলাশ ষ্টোর, পুড়ে ছাই হয়েগেছে।
এছাড়াও সোহাগ মিয়ার ইলেকট্রনিক ও হার্ডওয়্যার দোকানসহ আরো দুটি দোকান থকে মালামাল বের করার সময় অনেক ক্ষতি সাধিত হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সহায়তা আগুন নিয়ন্ত্রণে আসে।মেসার্স সালাম ট্রেডার্সে স্বাধিকারী শফিক আহমেদ ও স্বপ্ন বিলাশ ।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান ঈদকে সামনে রেখে মালামাল এনে দোকানগুলো সাজিয়ে ছিলাম কিন্তু নিমিষেই চোখের সামনে সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেল।এই দোকান গুলোই ছিল একমাত্র আমাদের পরিবার পরিজন নিয়ে চলার একমাত্র অবলম্বন।বাজারের এই বড় দোকান গুলো পুড়ে যাওয়ায় এলাকার মানুষের মাঝে হতাশা বিরাজ করছে।
স্থানীয় লোকজন জানান ,বাজারের এই দোকানগুলো পুড়ে যাওয়ায় এলাকার অপূরনীয় ক্ষতি হয়েছ।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেছে। নান্দাইল মডেল থানা পুলিশ ।
উপজেলা প্রশাসনের নিকট সহযোগিতা কামনা করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।