
ময়মনসিংহের নান্দাইলে লটারির মাধ্যমে ভিডব্লিউবি (ভিজিডি) কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থবছরের জন্য ২৯৪০ জন দুঃস্থ, অসহায় ও স্বামী পরিত্যক্তা নারীকে নির্বাচিত করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ব্যতিক্রমী এ উদ্যোগ গ্রহণ করেন। উপজেলার ১৩টি ইউনিয়নের অনলাইনে আবেদনকারী নারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয় প্রকৃত উপকারভোগীদের।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা রহমান জানান, নির্ধারিত কমিটির সদস্যদের উপস্থিতিতে লটারির মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়।
উপজেলার ইউনিয়নভিত্তিক উপকারভোগী সংখ্যা:
. চরবেতগৈর: ১৯৪ জন
• বীরবেতগৈর: ১৩৮ জন
• খারুয়া: ২২২ জন
• চন্ডীপাশা: ২৮৯ জন
• রাজগাতী: ২০৫ জন
• মুশুলী: ২৩৩ জন
• সিংরইল: ২০৯ জন
• জাহাঙ্গীরপুর: ৩০০ জন
• নান্দাইল: ১৯৪ জন
• আচারগাঁও: ২১১ জন
• মোয়াজ্জেমপুর: ২৭২ জন
• শেরপুর: ২২০ জন
• গাংগাইল: ২৫৩ জন
ইউএনও সারমিনা সাত্তার জানান, প্রতিটি ইউনিয়ন পরিষদের সচিব ও ভিডব্লিউবি কমিটির সদস্যদের উপস্থিতিতে উপজেলা প্রশাসনিক হলরুমে প্রকাশ্যে লটারি অনুষ্ঠিত হয়।