
১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, জাতীয় পার্টি থেকে ১৫৪ - ময়মনসিংহ -৯ আলহাজ্ব হাসমত মাহমুদ (তারিক)
কে দলীয় মনোনয়ন দেওয়ায় জাতীয় পার্টির দন্ধ দেখা দিয়েছে ।
এব্যাপারে জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম খান রিপন জানান, উপজেলা কমিটির মতামত উপেক্ষা করে যে মনোনয়ন দেয়া হয়েছে নান্দাইল উপজেলা জাতীয় পার্টি ও সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে ঘোষিত প্রার্থীকে প্রত্যাখ্যান করা হয়েছে। আমাদের দলীয় ভাবে আলোচনা করে আমরা প্রার্থী হিসেবে কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা জাতীয় পার্টির সদস্য, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব হাসনাত মাহমুদ (তালহা)কে মনোনীত করেছি। সেই আমাদের প্রার্থী উপজেলা কমিটির মতামতের বাইরে কাউকে আমরা প্রার্থী হিসেবে মানিনা। দলের নেতা কর্মীরা তাকে বয়কট করেছে।
এদিকে উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব হাসনাত মাহমুদ তালহার কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন দলীয় ভাবে ঘোষিত প্রার্থীকে প্রত্যাখান করেছে আমরা দলীয় ভাবে আলোচনা করে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।