
ময়মনসিংহের নান্দাইলে বাড়ীর পাশে ধানের বীজতলা তৈরি করতে গিয়ে পিতা পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (৬ জুলাই) বিকাল আনুমানিক ৪টার সময় উপজেলার ১১নং খারুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আব্দুল্লাহপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী জানান,মৃত মোস্তফা (৪৫) ও তার ছেলে আবদুল্লাহ (৮) নিজ বাড়ির পাশেই বীজতলা তৈরি করছিলেন।
এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজনেই প্রাণ হারান।বজ্রপাতের শব্দে আশপাশের লোকজন ছুটে এসে তাদের নিথর দেহ পড়ে থাকতে দেখে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করেন।
এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।