
ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক মহিলার ও একজন আহত হয়েছে বলে জানা যায়।
উপজেলার কানারামপুর টু ত্রিশাল হাইওয়ে রাস্তার চরশ্রীরামপুর মাইজপাড়া নামক স্থানে ২১ সেপ্টেম্বর দুপুর ২টায় মৃত শামছদ্দিনের স্ত্রী ৬ সন্তানের জননী শহরবানু (৭০)কে ময়মনসিংহ থেকে কানারামপুর গামী ঘাতক ট্রাক মহিলাকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
তৎক্ষণাৎ ঘটনা স্হলে থাকা লোকজন আটকানোর চেষ্টা করার সময় সবুজ মিয়া ( ৪০) নামে এক যুবক আহত হলে মুঠো ফোনে চরশ্রীরামপুর নতুন বাজারের লোকজনকে জানালে সেই এলাকার লোকজন ঘাতক ট্রাক ও ড্রাইভার হেল্পারকে আটক করে ১৩ নং চরবেতাগৈর ইউনিয়ন পরিষদে নিয়ে আঁটকে রাখে।
খবর পেয়ে নান্দাইল মডেল থানার পুলিশ ট্রাক ও ড্রাইভারকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এলাকাবাসী সোহেল ও আহত সবুজ জানান শহরবানু জলু সরকার বাড়ী থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে হাইওয়ে রাস্তা পারাপারের সময় ঘাতক ট্রাকের চাপায় পিষ্ট হয়। এলাকাবাসী মহিলাকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে ১৩ নং চরবেতাগৈর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার জানান এই সড়কে একের পর এক দুর্ঘটনায় বহ হতাহতের ঘটনা ঘঠছে কিন্তু দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে না।
ঘাতক ট্রাক সহ ড্রাইভার ও হেলপারকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।ঘাতক ট্রাক ড্রাইভার ময়মনসিংহ কতোয়ালি থানার পাচকাউনিয়া গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র শাহজাহান সাজু (৪৫) ও সহযোগী হেলপার মৃত সূরুজ আলীর পুত্র সোহাগ (২০) ময়মনসিংহ সদর দাপুনিয়ার বাসিন্দা।