
ময়মনসিংহের নান্দাইলে জাতীয় মৎস্য সপ্তাহ ২৪-৩০ জুলাই ২০২৩ ইং উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার প্রশাসনিক হলরুমে ২৪জুলাই সোমবার সকাল ১১ টায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দপ্তর আয়োজিত মৎস্য সপ্তাহ ২০২৩ ইং উদযাপন উপলক্ষে সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন সাংবাদিকদের সাথে মতবিনিময় ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়েশি কিছু কর্মসূচি নেওয়ার মধ্যে সীমাবদ্ধ, বছরে কিছু পোনা মাছ নরসুন্দা নদীতে অবমুক্ত করন,বছরে ২/১ টি লোক দেখানো অভিযান পরিচালনা ছাড়া তেমন কোন কর্মকান্ড নেই বললেই চলে । সারা বৎসর আয়েশি ভাবে চলছে সিনিয়র মৎস্য দপ্তরের কার্যালয়।নান্দাইল উপজেলার দশ হাজারের বেশি পুকুর থাকলেও অসংখ্য ছোট বড় মৎস্য চাষীরা কোন প্রকার সহযোগিতা পাচ্ছেন না বলে জানা যায়।প্রশাসনের চোখের সামনে নরসুন্দা নদীতে শতাধিক পয়েন্টে খরা জাল ,কারেন্ট জাল,রিং জাল ,ভীম জাল সহ মাছ নিধনের ফাঁদ পেতে অবাধে মাছ নিধন চালিয়ে যায় কতিপয় লোক ।
গত ২০ জুলাই বৃহস্পতিবার দুপুরে নরসুন্দা নদীতে ভীম জালে আটকে আচারগাও ইউনিয়নের ঘারুয়া গ্রামের কামরুল (১৩) সোহাগ (১২) নামে দুই কিশোর মারা যায়। একজন মৎস্য চাষী জানান,বিগত দিনে মৎস্য চাষীদের নিয়ে সমিতি গঠন করে তাদের কাছ থেকে টাকা নিয়ে কৃষি ব্যাংক নান্দাইল শাখায় জমা করার কথা থাকলেও বর্তমানে এই কার্যক্রম বন্ধ থাকায় চাষীরা জানেন না তাদের জমানো টাকার হাল হকিকত।
এদিকে সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন,জনবল সংকটের অজুহাত দেখিয়ে বিভিন্ন বিষয় এড়িয়ে যান। তিনি মৎস্য চাষীদের প্রশিক্ষণ সহ সার্বিক সহযোগিতা প্রদান করার আশ্বাস দেন। এ সময় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন ভুঁইয়া ।