
ময়মনসিংহের নান্দাইলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার মাজার বাসষ্ট্যান্ড বিএনপি'র দলীয় কার্যালয়ে ১৬ আগষ্ট বুধবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, নান্দাইল উপজেলা বিএনপির সাবেক বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরীর সুযোগ্য সন্তান,নাসেরখান চৌধুরীরনির্দেশনায়,সাবেকপ্রধানমন্ত্রী বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, সু সাস্থ ও দীর্ঘায়ু কামনায় নান্দাইল উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ ও দোয়া মাহফিলে নান্দাইল উপজেলাবিএনপির সিনিয়র নেতা আব্দুল মান্নান মাষ্টারের সভাপতিত্বে, আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মাসুম খান, মোয়াজ্জেমপুর ইউনিয়নের সভাপতি এনামুল হক এনাম ১৩ নং চরবেতাগৈর ইউনিয়নের সভাপতি আবদুস সালাম শিকদার খোকন সহ যুবদল, শ্রমিকদল, ছাত্রদল,সেচ্চাসেবকদলের নেতৃবৃন্দ।, এসময় উপজেলা বিএনপি সহ অংঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।