
কুড়িগ্রমের নয়টি পৌরসভার প্রজেক্ট আওতাধীন, নাগেশ্বরী পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরে আর ডি এন পি পি প্রজেক্ট এর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বিএম ট্রেডার্স এর মাধ্যমে রাস্তার কাজ চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় বেরুবাড়ীগামি হাউরিভিটা গ্রামে, রোড মেইন্টেনেন্স এর কাজ শুধুমাত্র ৩০ থেকে ৪০% হয়েছে। কাজের মান খুবই নিম্ন। WBM এ প্রথম শ্রেণীর ইটের খোয়ার ৪ ইঞ্চি কমপ্যাক স্তর দেয়ার কথা থাকলেও , উক্ত কাজে ব্যবহার হয়েছে তৃতীয় শ্রেণীর খোয়ার ১.৫ থেকে ২ ইঞ্চি আন কম্প্যাক্টেড ।
তাও আবার রাস্তার ডব্লিউবিএমএ ২০ থেকে ২৫ পার্সেন্ট বালু ব্যবহার করা হয়েছে। ২৫ মিলি মিটার কার্পেটিং করার কথা থাকলেও তা ১৫ থেকে ১৬ মিলিমিটার নামে মাত্র বিটুমিন ব্যবহার করে কাজ সম্পন্ন করা হচ্ছে। দেখার যেনো কেউ নেই। স্থানীয়দের দাবি, নাগেশ্বরী পৌরসভার উপসহকারী প্রকৌশলী আব্দুর রহিম তুষার ঠিকাদারের সাথে লিয়াজো করে এই অপকর্ম দুর্নীতি চালিয়ে যাচ্ছে। প্রকাশ থাকে যে, উক্ত ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে এর আগেও দুর্নীতির অভিযোগ উঠেছে ।
প্রকাশ থাকে যে,বিগত আওয়ামী সরকারের নিয়োগকৃত এই প্রকৌশলী চাকরির প্রায় পাঁচ বছরে, নিজেকে প্রভাবশালী করে তুলেছে। বেরুবাড়ী রোডে হাউরিভিটা গ্রামে চলমান পিচ রাস্তাটির কাজের মান এতটাই নিম্ন যা নাগেশ্বরী পৌরসভায় এর আগে কখনো হয়নি।
সরে জমিনে গিয়ে এলাকার বিভিন্ন বয়সের মানুষের সাথে কথা হলে তারা জানায়, সবচেয়ে নিম্নমানের কাজ হয়েছে এখানে। কর্তৃপক্ষকে অতি দ্রুত তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।