
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা ইয়ুথ প্লাটফর্মের 2025-2026 সেশনের নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) দুপুরে নাগেশ্বরী উপজেলা ক্রীড়া সংস্থা হল রুমে উপজেলার ইউনিয়নের ১৪ টি যুব সংগঠনের 2জন করে মোট ২৮ টি ভোটারের প্রত্যক্ষ ভোট গ্রহণের মাধ্যমে উপজেলা ভিত্তিক ইয়ুথ প্লাটফর্মের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটি ২০২5- ২6 দুই বছরের মেয়াদে নির্বাচিত করা হয়েছে। সর্বাধিক ভোট পেয়ে বামনডাঙ্গা যুব সংগঠনের সভাপতি মোঃ তুহিন প্রধান সভাপতি ও সন্তোষপুর যুব সংগঠনের সাধারণ সম্পাদক মোছাঃ অনন্যা খাতুন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ভোটগ্রহণের সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা জনাব ময়দান আলি,সিএনবি প্রকল্পের টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলী,সিএনবি প্রকল্পের ফিল্ড ফেসিলিটেটর তহমিনা বেগম, মানবি রায়। এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক মানব জমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি এম সাইফুর রহমান, এশিয়ান টেলিভিশনের নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু এবং দৈনিক সময়ের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রনজু।
সুন্দর এবং মনোরম পরিবেশের এই ভোটে নাগেশ্বরী উপজেলা ইয়ুথ প্ল্যাটফর্মের নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কে উপস্থিত সকলেই ফুলেল শুভেচ্ছা জানান।