
ড্রিম ফেয়ার-২০২৫ পুরো আয়োজন জুড়ে অসংখ্য তরুণ-তরুণীর অংশগ্রহণ, উচ্ছ্বাস-উদ্দীপনায় সবার মন ছুঁয়ে গেছে।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে- চাইল্ড, নট ব্রাইট প্রজেক্ট এর আয়োজনে, এমজেএসকেএস এর বাস্তবায়ন এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় দুইদিন ব্যাপী "ড্রিম ফেয়ার- ২০২৫" আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।
সেশনে তরুণ-তরুনীদের ক্যারিয়ার সচেতনতা, স্কিল ডেভেলপমেন্ট, ভবিষ্যতের চাকরি বাজার এবং উদ্যোক্তা হওয়ার পথ নিয়ে অসাধারণ উপস্থাপন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আবু জাফর, পরিচালক (যুগ্ম সচিব),স্থানীয় সরকার রংপুর বিভাগ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মুহঃ শাহনুর জামান,উপজেলা নির্বাহী অফিসার, নাগেশ্বরী, শ্যামল চন্দ্র সরকার, পরিচালক, (এমজেএসকেএস),কবীর আহমেদ,এডভাইজার ইয়ুথ ইকোনমিক, মেরিন্ডা মেন্ডিস, প্রজেক্ট ম্যানেজার, চাইল্ড, নট ব্রাইট প্রজেক্ট, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
এছাড়াও টেকনিকেল অফিসার, ইলিয়াস আলী, প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান,উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরীর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রনজু,সংবাদ কর্মী হাফিজুর রহমান হৃদয়সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলার কিশোর- কিশোরীদের সক্রিয় অংশগ্রহণ ও লালমনিরহাট জেলার নৃত্য শিল্পীদের অসাধারণ পারফরমেন্স অনুষ্ঠানে আলাদা প্রাণ এনে দিয়েছে।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দক্ষতা অর্জনই ভবিষ্যতের চাবিকাঠি, নিজেকে প্রস্তুত করতে সঠিক ক্যারিয়ার পরিকল্পনা জীবন বদলে দিতে পারে। তারা আরো বলেন, নিজেকে প্রস্তুত করো পৃথিবী তোমাদের জন্য অপেক্ষা করছে। বিশেষ করে বাল্যবিবাহ প্রতিরোধে উপস্থিত সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি সচেতন করার পরামর্শ প্রদান করেন।