
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাস ইউনিয়ন বিএনপির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) বল্লভেরখাস ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বল্লভেরখাস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেদার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান তোলা ব্যাপারী।
এছাড়াও বল্লভেরখাস, কেদার ও কচাকাটা ইউনিয়ন বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, গণতন্ত্র ও জনগণের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।