
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী সরকারি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানিয়েছে কলেজ শাখা ছাত্রদল।
নাগেশ্বরী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সুমন ইসলাম, সাধারণ সম্পাদক আহসানুল্লাহ তামিম, সাংগঠনিক সম্পাদক সজীব আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় ছাত্রদলের নেতৃবৃন্দ নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে স্বাগত জানান এবং তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের যেকোনো সমস্যা সমাধানে প্রয়োজনে ছাত্রদল সব সময় তাঁদের পাশে থাকবে। শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন কলেজ শাখা ছাত্রদল।