
মোঃ কুরবান,রূপসা:
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দীর পক্ষ থেকে তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মধুপুর গ্রামে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে মঙ্গলবার ৫ সেপ্টেম্বর বিকালে মধুপুর এলাকায় খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, তেরখাদা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, জেলা জেলা স্বেচ্ছাসেবক লীগ সাবেক যুগ্ম আহবায়ক মো: মোতালেব হোসেন, রূপসা উপজেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক এস এম হাবিব, মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউনুস শেখ, সাধারণ সম্পাদক কাজী আকতার হোসেন, ইউপি সদস্য মো: সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা কামরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, যুবলীগ নেতা আলমগীর ফকির, শামসুল আলম বাবুসহ দলীয় নেতৃবৃন্দ।
এছাড়া ভাঙ্গন প্রতিরোধ করার জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এর সাথে কথা বলেন এমপি আব্দুস সালাম মুর্শেদী।
ডিও লেটার এর মাধ্যমে আগামী এক সপ্তাহের মধ্যে ভাঙ্গন প্রতিরোধের কাজ শুরু করবেন বলে আশ্বস্ত করেছেন তারা।